বেতন নিয়ে সুখবর পেলেন এমপিও শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৫৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এর ফলে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হতে শুরু করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতনের অর্থ ছাড় দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের পর তা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

পিএস