বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিড়ে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস) আলাদা করে পরিচিত হয়ে উঠছে তার অলাভজনক দর্শন ও দায়িত্বশীল শিক্ষার অঙ্গীকারের কারণে। বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরে থেকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
জেডইউএমএস প্রতিষ্ঠিত হয়েছে জেডএনআরএফ চ্যারিটেবল ফাউন্ডেশনের একক উদ্যোগে। এটি একটি সম্পূর্ণ অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। একক দাতার এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি কল্যাণ এবং শিক্ষার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
জেডইউএমএসে ম্যানেজমেন্ট, বিজনেস, ফাইন্যান্স, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, আইন, ইংরেজি ও সংশ্লিষ্ট বিষয়ে সময়োপযোগী ও কর্মমুখী একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে। এসব প্রোগ্রাম আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রণীত এবং দেশের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বর্তমানে জেডইউএমএসের সব একাডেমিক প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তির জন্য ০১৮৭৭৭০০২০১-৬ এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
এসএইচ