গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয় পাচ্ছেন যিনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এতে দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন প্রজন্মের রাজনীতিকরাও। মন্ত্রিসভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও স্থান পাচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এহছানুল হক মিলন। পূর্বে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হতে পারে। 

জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।

এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। আগামী দুই/একদিনের বিএনপি তাদের মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এসএইচ