বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) কলেজের শহীদ ইকরাম হোসেন কাওছার ভবনের নিচ তলায় ১১৬ নং রুমে এই ঈদ উপহার বিতরণ করেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসানের সভাপতিত্বে আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখার নেতৃবৃন্দ ও কর্মচারীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন বলেন,ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। আমরা চাই আপনারা যেভাবে ঈদ উদযাপন করবেন, আমরাও আপনাদের সঙ্গে সেভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। আপনাদের কোনো সমস্যা থাকলে তা সমাধানে আমরা সবসময় চেষ্টা করবো। দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর বাধার কারণে আমরা আপনাদের সামনে আসতে পারিনি। অথচ অনেকেই আছেন যারা শিবিরের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু প্রয়োজনের সময় তারাই আবার আমাদের কাছেই সাহায্যের জন্য আসেন।
তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চায়। আমরা চাই আপনারা নিরপেক্ষ থাকুন এবং সত্যকে সমর্থন করুন। শিবির বিশ্বাস করে রাজনীতি চাঁদাবাজি বা ব্যক্তিগত লাভের জায়গা নয়; রাজনীতি মানে মানুষের সেবা করা। সেই আদর্শ থেকেই আমরা আগামীর বাংলাদেশে একটি নতুন ধারার, সৎ ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
এম