বিএএফ শাহীন কলেজে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বিএএফ শাহীন কলেজে শুরু হয়েছে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬। বৃহস্পতিবার বিজ্ঞান ক্লাবের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ বিমান বাহিনী।

দুই দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, দেয়ালিকা, ফটোগ্রাফসহ নানা সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করেন। পাশাপাশি আয়োজন করা হয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিও উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ পাঠ করেন এ্যারোস্পেস এন্ড এভিয়েশন ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর বিভাগীয় পরিচালক (এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) এয়ার কমডোর ড. সাইফুর রহমান বকাউল, এসিএসসি, পিএসসি।

কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিইউপি, বিইউপি, এসিএসসি, পিএসসি অনুষ্ঠানে আগত বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অতিথিবৃন্দদের স্বাগত জানান।

ঢাকা শহরের প্রায় ৪০টির অধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করে।

পিএস