পিছিয়ে গেল এসএসসি পরীক্ষার সময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হলো।

পিএস