আসছে সামিউল সজীবের ‘বল না এবার’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:০৩ পিএম
কন্ঠশিল্পী সা‌মিউল সজীব

ঢাকা : ২০১৬ সালে প্রকা‌শিত বেসামাল, কিছু কথা, তুই ছাড়াসহ বেশ কিছু জনপ্রিয় গানের কন্ঠশিল্পী সা‌মিউল সজীব। দীর্ঘ বিরতির পর ভক্ত-শ্রোতাদের জন্য বেশ ক‌য়েক‌টি নতুন গান নিয়ে আসছেন।

‘বল না এবার’ শি‌রোনা‌মের একটি গান চল‌তি মা‌সেই প্রকা‌শিত হ‌তে যা‌চ্ছে। গান‌টির লিখা, সুর ও সংগীত শিল্পীর নিজেরই । সম্প্র‌তি গান‌টির মিউ‌জিক ভি‌ডিও নির্মাণ হয়েছে কক্সবাজারের বি‌ভিন্ন লো‌কেশ‌নে।

গান‌টি নি‌য়ে শিল্পী সোনালী নিউজকে ব‌লেন, ‘আমি বছর ক‌য়েক আগে বেশ কিছু গান দি‌য়ে যাত্রা শুরু ক‌রে‌ছিলাম, যা শ্রোতাপ্রিয় হয়ে ছিলো। পরবর্তীতে আমার হাইয়ার স্টাডির জন্য বি‌দেশে চ‌লে যে‌তে হয় যার দরুণ কিছুদিন গান থে‌কে দূরে ছিলাম, এখন ফি‌রে এসে আবারও বেশ ক‌য়েক‌টি নতুন গান সম্পন্ন ক‌রে‌ছি, আশা কর‌ছি সবার ভা‌লো লাগ‌বে।’

‘রাজকন্যা’ ও ‘তোর আদরের’ শিরোনামের আরো দুটো গান ও শিঘ্রই আসতে যাচ্ছে, সেগুলোরও সুর-সংগীত আমারি করা। কোয়ালিটিফুল মিউজিক ভিডিওসহ সবগুলোই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Samiul Shajib’ থেকে প্রকাশিত হবে।

সোনালীনিউজ/এসএন