স্বামীর সঙ্গে সম্পর্ক নেই বিন্দুর?

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১০:১১ এএম

ঢাকা: একযুগেরও বেশি আগে মিডিয়ার আলো ঝলমলে রঙিন দুনিয়ায় পথচলা শুরু হয় লাক্স সুন্দরী আফসান আরা বিন্দুর। সেই প্রতিযোগিতায় সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এই আলোচিত মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও সফলতা পান তিনি।

আরও পড়ুন: সন্তানের বাবা কে, সরাসরি জানালেন নুসরাত 

প্রায় এক দশক নিয়মিত অভিনয় করেন নাটকে। দর্শকের কাছ থেকেও ব্যাপক ইতিবাচক সাড়া পান এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের স্বর্ণ সময়ে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন বিন্দু। এরপর স্বামীর সঙ্গে আমেরিকায় উড়াল দেন তিনি। 

সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে ঢাকার শোবিজ থেকে বিদায় নেন এই অভিনেত্রী। কিন্তু তাকে নিয়ে তারপরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নির্মাতারা। কিন্তু বিন্দু কারও ডাকেই আর সাড়া দেননি তখন। তবে তার বিয়ে পরবর্তী জীবন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে মাহিয়া মাহি!

বিন্দুর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে একটি গণমাধ্যম জানিয়েছে, বিন্দু এখন ঢাকাতেই বসবাস করছেন। স্বামীর সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তাই তিনি আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন। 

জানা গেছে, বিন্দু সামাজিক কেনো অনুষ্ঠান কিংবা জনসমাগমে হাজির না হলেও রাজধানীর মিরপুরের একটি জিমনেশিয়ামে ফিটনেস ঠিক রাখার কাজটি করে যাচ্ছেন কিছুদিন থেকে।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি

বিন্দুর ঘনিষ্ঠ একাধিকজন বলছেন, বিন্দু আবারো অভিনয়ে ফিরবেন, তার আগে ফিটনেস ঠিক করে নিচ্ছেন। তাকে নিয়ে চলমান গুঞ্জনগুলো সম্পর্কে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই তিনি গণমাধ্যম কিংবা সাংবাদিকদের কোনো তথ্য দিচ্ছেন না। 

এ বিষয়গুলো কী সত্য নাকি শুধুই গুঞ্জন তাও নির্ণয় করা যাচ্ছে না। তবে বিন্দুভক্ত অনেকেই তার অভিনয়ে ফিরে আসার প্রত্যাশা করছেন। 

স্বামীর সঙ্গে বিন্দু।

আরও পড়ুন: সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

এর আগে গণমাধ্যমে খবর আসে ‘স্বামীর পরকীয়ার জের ধরে ভেঙে যাচ্ছে বিন্দুর সংসার’। এমনটিও বলা হয়, বিন্দুর স্বামী পরকীয়ায় মজেছেন সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানার সঙ্গে। স্বামীর সঙ্গে তারই পুরনো সহকর্মী সুজানার অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছেন না বিন্দু। তাই দীর্ঘদিন ধরে আলাদা রয়েছেন তিনি। বাকি কেবল আনুষ্ঠানিক ডিভোর্স ঘোষণার।

২০১৪ সালের ২৪ অক্টোবর আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিয়ে হয় বিন্দুর। 

সোনালীনিউজ/আইএ