বিএনপি’র সঙ্গে গোলটেবিল বৈঠকে বসতে চান সালমান মুক্তাদির

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:০৩ পিএম

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নানা চর্চার মধ্যে এবার বিএনপির সঙ্গে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দিলেন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির। তিনি বলেছেন, তাকে ঘিরে বিএনপি এবং বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য বা ন্যারেটিভ এসেছে, সেসব নিয়ে সরাসরি আলোচনায় বসতে চান এই তরুণ তারকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সালমান মুক্তাদির। তিনি পুরো ঘটনাটি তার ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে দেশের আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ব্যাপার হিসেবে দেখার আহ্বান জানান।

সালমান মুক্তাদিরের দাবি―তিনি একজন পরিচিত ব্যক্তি ও কনটেন্ট ক্রিয়েটর হওয়ার কারণে তার ঘটনাটি ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু একইসময়ে দেশে ঘটনা অন্যান্য অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসা প্রয়োজন।

এ মডেল-অভিনেতার ভাষ্য, বিভিন্ন ধরনের বক্তব্যকে আলাদাভাবে জবাব দেয়ার পরিবর্তে বিএনপি চাইলে একটি ‘কমন ন্যারেটিভ’ বা সম্মিলিত অবস্থান তুলে ধরতে পারে। তারপর সেসব বক্তব্যের জবাব দিতে প্রস্তুত তিনি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক হতে পারে। সেখানে যেসব ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, সেগুলোর জবাব দিতে প্রস্তুত তিনি।

সালমান মুক্তাদিরের ভাষ্যমতে―আপনার একত্র হয়ে একটি গোলটেবিলে বসেন। যে চ্যানেল আপনারা চান, সেখান সবাই একসঙ্গে বসি। আমি যা বলেছি, যা নিয়ে প্রশ্ন আছে, সবকিছুর জবাব দিতে প্রস্তুত আমি। আর নিজের ব্যাপারে যেসব অভিযোগ বা সমালোচনা এসেছে, সেসব নিয়েও কথা বলতে চান তিনি। বলেন, কোনো অপরাধ বা ভুল করলে সেটির জবাবদিহি করতে প্রস্তুত আমি। আর তার প্রত্যাশা, পুরো প্রক্রিয়া যেন দেশের আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের দিকে যায়।

তিনি জানান, তার ব্যক্তিগত ক্ষতির থেকে দেশের মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরানো বেশি গুরুত্বপূর্ণ। এমনকি তার ক্ষতিগ্রস্ত বা লুট হওয়া জিনিসপত্র উদ্ধার করে দেয়া হলেও সেটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখতে চান।

এম