২৭ দিনে সন্দেহসহ হামে ১৬৭ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে প্রতিদিনই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে ২৩ জন আর সন্দেহজনক হামে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ ২৭ দিনে দেশে সন্দেহজনসহ হামে ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। একই সময়ে হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪০৯ জন।   

এই ২৭ দিনে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯১০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৬০৯ জন। 
  
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

পিএস