হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৫:৩২ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ জন। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৬০ জনের।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৯০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট ৬৮৩ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ চার হাজার ৯২৬ শিশু।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৩ হাজার ৯৮৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮৮৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৩৬ শিশু।

পিএস