ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৬

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:২৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৪৬ জন ভর্তি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪৪ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ জুলাই) সকাল থেকে সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২৩ জন, বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগের ২৪ জন, রাজশাহী বিভাগের ৩২ জন এবং রংপুর বিভাগের ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৬ জন নারী।

পিএস