ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন শিশু।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮০টি শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১০৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭২। এই সময়ে ৮১২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২০ হাজার ১৩৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
পিএস