একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:১১ পিএম
ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬৫৫ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৬২৭ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৩৩ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে১৪৬ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৪১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৬২৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭৮১ জন।

আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। 

পিএস