ঢাকা: হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। আর হামে মারা গেছে ১০৪ জন। সব মিলে হাম সংক্রান্ত কারণে মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ২০৪ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আসে। তাদের মধ্যে এক হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, সিলেটে ১১৮, বরিশালে ১২৫, খুলনায় ৯৭, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ৩৩ ও রংপুরে ২৫ জন।
এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে হাম সংক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাড়াল ২ লাখ ১৫ হাজার ৭৬৮। যার মধ্যে ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।
পিএস