ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিন স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগামী সাত দিনের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে আলোচনার পরপরই সাত দিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে।

হাসপাতালের পরিচালক জানান, আগামী সাত দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

পিএস