ঢাকা: দেশে হাম উপসর্গে নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং উপসর্গ ১ হাজার ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩২৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২৪ হাজার ২১৯ জন।
হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১ হাজার ১৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
পিএস