ঢাকা: হাম ও উপসর্গ দেশে গত ২৪ ঘণ্টা ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হলো।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে
একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো।
এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।
পিএস