বিশ্ব বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৫০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিশ্ব বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে। ডলারের দুর্বলতার কারণেই স্বর্ণের দাম বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপা দামও।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫ হাজার ০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫ হাজার ৩৩ দশমিক ৮০ ডলার। ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে। ফলে চাহিদা বেড়েছে।

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে অন্তত দুই দফা সুদহার কমাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সুদহার কমলে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এদিকে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম সামান্য কমে ২ হাজার ০৯০ ডলার হয়েছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭২৩ ডলারে দাঁড়িয়েছে।

পিএস