ঢাকা: স্বল্প লেনদেনের চাপ এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। বাতা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১.১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৯৮৬.৩২ ডলারে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ০০৫.৬০ ডলারে নেমে আসে।
কেসিএমের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “যুক্তরাষ্ট্রের সিপিআই-পরবর্তী শুক্রবারের ঊর্ধ্বগতির পর স্বর্ণের দাম আজ কিছুট হারিয়েছে। তিনি বলেন, কম লেনদেন এবং নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার কোনো প্রণোদনা ছিল না।” তিনি আরও বলেন, এদিন মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও ছিল।
এদিন স্বর্ণের সাথে সাতে স্পট মার্কেটে রূপার দাম ২.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫.৬৪ ডলারে দাঁড়িয়েছে।
স্পট মার্কেটে প্লাটিনাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ০৪৫.১১ ডলারে নেমেছে। আর প্যালাডিয়াম ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩.৫২ ডলারে।
পিএস