ইরানের ৯ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের ছোড়া সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করা ৯টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার (৪ মার্চ) সৌদির সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রাজ্যের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই নয়টি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি নিশ্চিত করেছেন যে, ড্রোনগুলো শনাক্ত হওয়ার পরপরই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সৌদি মন্ত্রিসভা পুনর্ব্যক্ত করেছে যে, দেশের নিরাপত্তা রক্ষা এবং তার ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রিসভা আরও জানায়, সৌদি আরব, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশসমূহ এবং জর্ডানকে লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা জানিয়ে ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম দেশগুলোর নেতাদের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পিএস