ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:৫৪ পিএম
ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ৪৮তম আক্রমণ শুরু করেছে। 

শনিবার (১৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে এ তথ্য জানা গেছে। 

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই আক্রমণ চালানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরমে। এই অভিযানে এ পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

এসএইচ