জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় দুর্ভোগ সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে নোটিশ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। উনি চেষ্টা করছেন দুর্ভোগ কমাতে। কিন্তু এটা অনেক বড় একটা ওয়াটারলগ, যা স্বাভাবিকভাবে ঠিক হতে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে।

তারেক রহমান বলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারাদেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে।

পিএস