পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৬:৪১ এএম
ব্রিগেড মাঠ, ফাই ছবি

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে আজ শনিবার (৯ মে) ঐতিহাসিক বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে যাচ্ছে ভারতীয় বিজেপির নেতৃত্বাধীন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন কলকাতা শহরজুড়ে উৎসব চলছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখছে না জয়ী দল। ব্রিগেড ময়দান থেকে শুরু করে রেড রোড, ধর্মতলা এবং পার্ক স্ট্রিট পর্যন্ত পুরো এলাকা প্রচারণায় ছেয়ে গেছে। জনসভার আওয়াজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বসানো হচ্ছে প্রায় ৭০০টি মাইক।

মাঠে কর্মরত এক ইলেকট্রিক কর্মী জানান, ব্রিগেড থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিটি উঁচু ল্যাম্প পোস্টে মাইক লাগানোর কাজ চলছে, যাতে শপথ গ্রহণের প্রতিটি শব্দ সম্পূর্ণ ধর্মতলা চত্বর থেকে পরিষ্কার শোনা যায়।

শনিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ব্রিগেডে বিশাল মঞ্চ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ এখন শেষ পর্যায়ে।

নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভাও। বিধানসভা চত্বরে এখন সংস্কারের ব্যস্ততা তুঙ্গে। সূত্রে জানা গেছে, পুরো বিধানসভা ভবন নতুন করে রং করা হচ্ছে। অধিবেশন কক্ষের চেয়ার-টেবিলে চলছে শেষ মুহূর্তের পালিশ। নতুন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত কক্ষ থেকে শুরু করে স্পিকার ও হবু মন্ত্রীদের দপ্তরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পন্ন।

এম