‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’ নিকি মিনাজকে দেখে ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিশিগানের পোর্ট হিউরনে এক রিপাবলিকান নির্বাচনী জনসভায় বিখ্যাত র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) জনসভার আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণ করেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠনের প্রসঙ্গ তোলেন। এরপর নিকি মিনাজের দিকে দৃষ্টি ফেরান তিনি। মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে ট্রাম্প বলেন, এর চেয়ে সুন্দর আর কখনো তাঁকে লাগেনি।

এ সময় ট্রাম্প বলেন, একটু আগে তিনি একটি সুন্দর নিতম্ব দেখেছেন, সেটি নিকি মিনাজের। বিষয়টি সহজে চোখ এড়িয়ে যাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি। পরে মিনাজকে দাঁড়াতে বলেন ট্রাম্প। তাঁর মন্তব্যে মিনাজ অপমানিত বোধ করেননি বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

জনসভায় নিকি মিনাজ ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান। তাঁর মতে, ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশে আশার সঞ্চার হয়েছে। শিশুদের জন্যও তিনি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান এই সংগীতশিল্পী।

এর আগে বিমানে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং হোয়াইট হাউসের প্রেস সচিব পদ নিয়ে রসিকতা করেন। এতে ট্রাম্প প্রশাসনে নিকি মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।সূত্র: ডব্লিউআইওএন ও সিএনবিসি টিভি ১৮

এসএইচ