ইসরায়েলের পর রাশিয়াকেও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৮:০৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার দায়ে ইসরায়েলের পর এবার রাশিয়াকেও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের জন্য ইসরায়েলি বাহিনী ও ইউক্রেনে রুশ বাহিনীর যৌন সহিংসতার ঘটনাও উঠে এসেছে জাতিসংঘের নতুন প্রতিবেদনে।  

এসব অপরাধের মধ্যে ধর্ষণ, ধর্ষণচেষ্টা, শারীরিক নির্যাতন ও কোনো কারণ ছাড়াই বন্দীদের বিবস্ত্র করে তল্লাশি ও ধর্ষণের হুমকির কথা উল্লেখ করা হয়েছে। তবে দুটি দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে।

[271129]

জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী ও কারা কর্তৃপক্ষের বেশ কয়েকজন সদস্যকে নির্যাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, গাজা ও পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি বাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে দাবি জাতিসংঘের। যুদ্ধ সংক্রান্ত যৌন সহিংসতার অভিযোগে ১২টি দেশের ৭৭টি রাষ্ট্রীয় ও বেসামরিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। এবার বার্ষিক প্রতিবেদনে প্রথমবারের মতো যৌন সহিংসতার জন্য ইসরায়েলি ও রুশ নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ।

এসআই