৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসকারী তিন লাখেরও বেশি রোহিঙ্গা ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার সামরিক সমর্থিত সরকার। শনিবার সরকার এ ঘোষণা দিয়েছে।

মিয়ানমার জানিয়েছে, তারা জুলাইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া তালিকায় আট লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর মধ্যে চার লাখ ২৬ হাজার ৫৪৫ জনকে যাচাই করেছে। তারা নির্ধারণ করেছে যে যাচাইকৃতদের মধ্যে তিন লাখ ৮ হাজার ৭৯৭ জন রাখাইনের প্রাক্তন বাসিন্দা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনকে যাচাই করা যায়নি এবং ৪ হাজার ২৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হলে যাচাইকৃত প্রাক্তন বাসিন্দাদের ফিরে পেতে বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যাবে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে একটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর প্রহরা চৌকিতে হামলার পর সামরিক বাহিনী মিয়ানমার থেকে দমন অভিযান শুরু করে। এই অভিযানের ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়। মিয়ানমারের সামরিক বাহিনীর পূর্ববর্তী সহিংসতা ও বিভিন্ন ঘটনার পর সেখানে কয়েক দশক ধরে বসবাসকারী আরও কয়েক লাখ মানুষের সাথে তারা যোগ দেয়।

অভিযানের মাত্রা, সংগঠন এবং নৃশংসতার কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ এনেছে।

পিএস