ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের ‘নিরাপত্তা এবং অন্যান্য সব প্রয়োজনের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি ‘আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে’।
তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে যে নির্দিষ্ট বিষয়গুলোর কথা বলেছেন, সেগুলো চুক্তিতে কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী বিস্তারিত জানাননি।
গ্রিনল্যান্ডকে দখল বা অধিগ্রহণ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। তিনি জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এর এক পোস্টে বলেন, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের ‘কোনো খরচ নেই’ এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিরাপত্তা ‘সুরক্ষিত ও প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করার’ ক্ষমতা পাবে।
তিনি আরও বলেন, চুক্তিতে এমন একটি বিধান রয়েছে যার ফলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না বা যুক্তরাষ্ট্র লিখিত অনুমতি না দিলে ‘সংবেদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে না’।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
পিএস