এখন বর্ষাকাল। নালা-নর্দমা বা বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় জমছে বৃষ্টির পানি। মশা জন্মানোর উর্বর ক্ষেত্র। মশা কামড় থেকে বাড়ে রোগ-বালাই। মশার উপদ্রব ঠেকাতে কত কিছুই করে মানুষ।
মশা থেকে বাঁচতে রাসায়নিক স্প্রে অ্যারোসল, কয়েল, গন্ধযুক্ত ধূপসহ নানা ধরনের ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু এসব ব্যবহারে শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা হয়ে থাকে। তাই ঘরের মশা তাড়াতে এবার নিতে পারেন প্রাকৃতিক উপায়ের আশ্রয়।
জেনে নিন মশা তাড়ানোর ৭টি প্রাকৃতিক কৌশল।
১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।
২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোবার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।
৩. মশা দূরে রাখার জন্য লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।
৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। মশাকে দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।
৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন। এবার এই জল সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে।
৬. মশা তাড়াতে যেমন উপযোগী, তেমনই ত্বক ও চুল ভালো রাখতেও উপকারি টি ট্রি অয়েল। তাই গায়ে মেখে নিতে পারেন টি ট্রি অয়েল বা চাইলে ঘরে স্প্রে করেও নিতে পারেন।
৭. রুম ফ্রেশনার হিসেবে ল্যাভেন্ডার অয়েল খুব ভালো। অনেকেই ঘরে সুগন্ধ ধরে রাখতে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করেন। মশা তাড়াতেও উপকারি ল্যাভেন্ডার অয়েল।
সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম