আমি হবো...

  • মো. মাহমুদুর রহমান | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি

আমি মেঘ হবো, 
তোমাকে বিষন্নতায় জড়াবো। 

আমি আকাশ হবো, 
তোমার মাঝে আলোর রশ্নি ছড়াবো। 
আমি পূর্ণিমা হবো, 
তোমায় জ্যোৎস্নায় ভেজাবো। 

আমি নদী হবো,
তোমায় স্রোতে ভাসাবো। 

আমি শ্যামা হবো,
মিষ্টি মধুর ডাকে তোমায় মাতাল বানাবো। 

আমি হাসনাহেনা হবো
নিশীথে তোমার মাঝে সুভাষ ছড়াবো। 

আমি তুলি হবো,
অদ্ভুত সাজে তোমাকে সাজাবো। 

আমি নিঃসঙ্গ হব, 
তোমাকে অঝরে কাঁদাবো। 

আমি বেঁচে থাকবো,
তোমাকে ভাবনাতে রাখবো।

তোমাকে দূর থেকে দেখবো,
সারাটা জীবন তোমায় অধরাই রাখবো।