অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: নিজস্ব

ঢাকা:  সরকারি বিজ্ঞাপন নীতিমালায় দেশের অনলাইন পোর্টালগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সম্পাদক ও প্রকাশকরা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করে তারা এই দাবি জানান।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা সাক্ষাৎ করে এই দাবি জানান। 

সম্পাদক ও প্রকাশকরা মন্ত্রীকে জানান, অনলাইন পোর্টালগুলো দেশের মূলধারার গণমাধ্যম হিসাবে দায়িত্বশীল সাংবাদিকতা করছে। পোর্টালগুলো জনগণের তথ্যচাহিদা পূরণ এবং দ্রুত সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নানা কারণে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন গণমাধ্যম অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় তারা অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।

পিএস