সৃজনশীল লেখালেখি ও সাহিত্যচর্চায় সাংবাদিকদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সাংবাদিকদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ২৬ সদস্য লেখককে ‘অল ক্রাইম টিভি-ডিআরইউ লেখক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত ২৬ সাংবাদিক হলেন তৌহিদুর রহমান, জীবন ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, মোরসালিন আহমেদ, আসিফ হাসান নবী, মুহাম্মদ নূরে আলম, এম এম বাদশাহ্, এম এম রাশেদ রাব্বি, আমিনুল হক ভূঁইয়া (ঋদি হক), হাসান হাফিজ, আবু আলী, রকিবুল ইসলাম মুকুল, প্রণব কুমার মজুমদার, সাঈদ আহমেদ খান, ইবরাহীম খলিল, সিরাজুল ইসলাম কাদির, জামশেদ নাজিম, কুদরাত-ই-খোদা, ইমরুল কায়েস, ইমরান উজ-জামান, আমিরুল মোমেনীন মানিক, মুহম্মদ মিজানুর রহমান (মিজান রহমান), জহিরুল ইসলাম, নির্মল চক্রবর্তী, সারওয়ার বাবর চৌধুরী ও শামসুজ্জামান শামস।
অনুষ্ঠানে ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।
ডিআরইউর সদস্যদের মধ্যে সাহিত্যচর্চার বিকাশ ও নতুন লেখক তৈরিতে ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
এসএইচ