সরকারি কর্মচারীদের পদনাম পরিবর্তনে মন্ত্রণালয়ের সম্মতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:০৬ পিএম

ঢাকা:  বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনে সম্মতি প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বুধবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম নিন্মবর্ণিতভাবে পরিবর্তনে মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-২ শাখা হতে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। 

উপসচিব রিপন চাকমা স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, অফিস সুপারিনটেনডেন্ট, সিএকাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের (গ্রেড-১৩) পরিবর্তিত পদের নাম উপ-প্রশাসনিক কর্মকর্তা।

প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর (গ্রেড-১৪) পরিবর্তিত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

এছাড়া উচ্চমান সহকারীর (গ্রেড-১৫) পরিবর্তিত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

আরও পড়ুন: পদবী পরিবর্তনের প্রস্তাবে ক্ষুব্ধ অফিস সহকারীগণ

 

সোনালীনিউজ/আইএ