দুই মন্ত্রণালয়ে সচিব বদলি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:২৪ পিএম
ফাইল ছবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব পদে পরিবর্তন এনেছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে এক বছরের চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রশাসনে চলমান রদবদলের ধারাবাহিকতায় এই পদায়ন করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে ধারাবাহিকভাবে রদবদল ও পদোন্নতির প্রক্রিয়া চলছে।

এসএইচ