কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীস সীমান্ত এলাকায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত সভায় স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করেন মোসলেমা বেগম মিলি।
৫ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না, সভাপতিত্ব করেন আব্দুল হামিদ। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি মহিলা দলের সভাপতি রেশমা সুরতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আসমা ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, রমজান আলী রণী, বিদ্যাবাগীস ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোতাল্লেব হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রামানিকসহ আরও অনেকে।
মোসলেমা বেগম মিলি বলেন, “সীমান্ত এলাকার মানুষ বহু বছর ধরে বিভিন্ন সমস্যা ও বঞ্চনার মধ্যে আছে। নির্বাচিত হলে আমাদের লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। জনগণের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করার জন্যই তার স্বামী নির্বাচনে অংশ নিয়েছেন।”
এসএইচ