ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।
বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের নির্দিষ্ট দিনক্ষণ এবং চূড়ান্ত অতিথি তালিকা এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, নির্বাচনে জয়ী বিএনপি সরকার গঠন করবে, আর প্রধান বিরোধী দল হিসেবে থাকছে জামায়াতে ইসলামী।
এসএইচ