ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ (আমুস)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুমনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়। এর আগে তাকে সাভারের ইউএনও হিসেবে পদায়ন ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে সেখান থেকে বদলি করা হয়।
গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে যখন সারাদেশে সহিংসতা ও অস্থিরতা চলছিল, তখন মাহবুবুর রহমান রুমন সরকারি কর্মকর্তা হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে আনুগত্য দেখিয়েছিলেন। তাঁর একটি পোস্টে লেখা ছিল, “সিলেট ক্লিয়ার, শাহবাগ ক্লিয়ার, চিটাগং নাসির-নওফেল গ্রুপ একসাথে নামবে। মিডিয়া ইতমধ্যে গরম। সো হতাশা ছড়ানোর কারণ নেই। ” এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি রাজনৈতিক পরিস্থিতিতেও আওয়ামী লীগের প্রতি গভীর সমর্থন প্রকাশ করেছিলেন।
৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর রহমান রুমনকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় নিজ উপজেলা পূর্বধলায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। স্থানীয় নেতাদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে বৈঠকেও অংশ নিয়েছিলেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সামাদকে ২১ এ পদক পাওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি নিজের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করেন। রুমনের ফেসবুক আইডিতেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে একাধিক পোস্ট রয়েছে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতারও প্রমাণ মেলে।
জনপ্রশাসন সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে ঢাকার সাভারে পদায়ন হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান রুমনকে ঘিরে প্রশাসনে বিতর্ক দেখা দেয়। এই খবর কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার হলে তাকে সেখান থেকে প্রত্যাহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এরপর ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে সেই সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করা হলো।
পিএস