একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৩টি লাল গোলাপ উপহার দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। তারেক রহমান হাসি মুখে সেই গোলাপ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। এ সময় হাস্যজ্জোল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন। এ সময় শফিক রেহমানকে ধন্যবাদ ও অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
এবারের একুশে পদক পাচ্ছেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রী বিকেলে অংশ নেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী আয়োজনে।
এম