ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। পাশাপাশি ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। তিনি বলেন, বর্ডার হাটসহ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সামনে এসব স্থলবন্দর পুনরায় চালু করা হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এর আগে, রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার কথা জানান।
পিএসদ