বাংলাদেশ হবে নারীদের জন্য নিরাপদ: ডা. জুবাইদা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে।

নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। 

তিনি আরও বলেন, বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।

পিএস