বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা। আজই গেজেট হবে, গেজেট মানেই কার্যকর। 

মন্ত্রী বলেন, মেথড অনুযায়ী ২০ পয়সা বাড়ে। এর কম তারা মানতে চায়নি। মেইনটেন্যান্স কস্টের কথাও বলছে তারা (বাস মালিক সমিতি)।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

পিএস