১১ দিনে শাহজালাল থেকে বাতিল ৩৬৭ ফ্লাইট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:০২ পিএম
ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সর্বশেষ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই নিয়ে ১১ দিনে ৩৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সংশ্লিষ্ট রুটের ফ্লাইট বাতিল করতে হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং আজ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ফ্লাইট বাতিলের এই বিশাল ধাক্কার মাঝেও বিকল্প পথে কিছু ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাস্কাট ও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে।

পিএস