ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু, কবে কোন তারিখের পাওয়া যাবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:০৯ এএম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার জন্য এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) থেকে ঈদের পরের দিনের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন ২৪ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে।

রেলওয়ের সূচি অনুযায়ী, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে।

এম