অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি প্রদানের বিষয়টি আমরা গ্রহণ করব। এছাড়া, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ ও অন্যান্য সংশোধনের বিষয়গুলোও পুনঃমূল্যায়ন করা হবে। সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান মন্তব্য করেছিলেন যে, দলটি সংবিধান ও জনমতের পরিপন্থি কোনো অধ্যাদেশের পক্ষে সুপারিশ করবে না।
জাতীয় সংসদে গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যা সংসদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিটিই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বহাল রাখার বা বাতিল করার বিষয়গুলো যাচাই করবে। পর্যালোচনা শেষে কমিটিতে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এম