জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

এর আগে সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে জিয়া উদ্যানে আসে তার গাড়িবহর। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

পিএস