পে-স্কেল বাস্তবায়নে অগ্রগতি, সর্বশেষ যা জানা গেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:৫৮ এএম

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত নিয়ম মেনেই কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং এ বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, পে-স্কেল পর্যালোচনার জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাবগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। পরবর্তীতে সেই সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা আরও জানান, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে। বর্তমান ক্ষেত্রেও একই ধারা অনুসরণ করা হচ্ছে এবং সুপারিশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম