ঢাকা: সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছরই ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আসছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াত-দলীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন,বাংলাদেশ রেলওয়ের বহরে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ যুক্ত হবে। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ নেবে।
এরপর সরকারদলীয় এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, বর্তমানে দেশে তিন হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজের পরিমাণ এক হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজের পরিমাণ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।
বিএনপি–দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নে রেলপথমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চালু আছে।
পিএস