মুক্তিযুদ্ধই ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের ভিত্তি: স্পিকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি।

সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে নিজ কার্যালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার।

এ সময় স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে সমর্থন দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং এখানে বিরোধী দল যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিতে দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সংসদীয় কূটনীতির ওপর জোর দিয়ে বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে।

পিএস