ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হচ্ছেন দেশটির সাবেক মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে এমন তথ্য উঠে এসেছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিতে যাচ্ছে ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়।

আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে, পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

পিএস