তেলের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্টেশন হয়েছে বলেও জানান তিনি।

বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান জনগণকে এই কঠিন সময়ে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান। 

তিনি বর্তমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ পাচারকে দায়ী করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পিএস